বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে চাঁদার দাবিতে শাহাদাত বেপারী নামের এক আওয়ামী লীগ কর্মী ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে শুক্রবার (১৫ নভেম্বর) সকালে শাহাদাত বেপারী বাদী হয়ে একই এলাকার বেলাল সরদার ও সুমন হাওলাদারকে আসামী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগ সুত্রে জানা গেছে, শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে আওয়ামী লীগ কর্মী শাহাদাত বেপারী মাহেন্দ্র-আলফা গাড়ি চালানোর উদ্দেশ্যে কাজলাহার গ্রামের নিজ বাড়ি থেকে বের হলে রাস্তায় আসামীরা গাড়ির গতিরোধ করে তাকে বলেন আওয়ামী লীগের সমর্থক হয়ে এখনও কেন বাড়িতে আছো, থাকতে হলে আমাদের ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে। এসময় শাহাদাত বেপারী তাদের দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও বেদম মারধর করা হয়। এসময় তার ডাক চিৎকার শুনে স্ত্রী নাজমা এসে তাকে রক্ষা করতে চাইলে তাকেও মারধর করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments