ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনার নতুন স্কোয়াড ঘোষণা করেছেন নিওনেস স্কালোনি। অনেক চমক এসেছে নতুন স্কোয়াডের তালিকায়। ধারনা করা যাচ্ছে বিশ্বকাপের পূর্বে শিষ্যদের ঝাঁলাই করে নিচ্ছেন।
আগামী ৬ জুন চিরির বিপক্ষে এবং ১১ জুন কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। বাছাইয়ের পয়েন্টে সবার ওপরে রয়েছে চ্যাম্পিয়নরা। ১৪ ম্যাচে শেষে ১০ জয় ১ ড্র ও ৩ হারে ৩১ পয়েন্ট আর্জেন্টিনার। ৮ পয়েন্ট পীছিয়ে ২ নম্বরে আছে ইকুয়েডর। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল আছে ৪ নম্বরে।
আর্জেন্টিনার নতুন স্কোয়াড-
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার: মারিয়ানো ত্রইলো, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, জুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, কেভিন লোমোনাকো ও ভ্যালেন্টিন বারকো।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, এনজো বারোনেচিয়া, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওবানি লো সেলসো ও এনজো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া ও ফ্রঙ্কো মাস্তানতুয়োনো।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments