বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জার্মানির টিএইচএম ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস-এর মধ্যে আজ ১৪ সেপ্টেম্বর বুধবার এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং টিএইচএম ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. ম্যাথিয়াস উইলেমস নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।জনসংযোগ দফতর উপ-পরিচালকমোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, দুই বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন ও কেমিকৌশল, রোবোটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলসহ ফলিত বিজ্ঞান ও প্রকৌশলের বিভিন্ন ক্ষেত্রে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় করা হবে। সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং টিএইচএম ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস-এর শিক্ষক ও শিক্ষার্থীরা দু’বিশ্ববিদ্যালয়ের যৌথ তত্ত্বাবধানে এমফিল ও পিএইচডি ডিগ্রিসহ বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনার সুযোগ পাবেন। এছাড়া, দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা, সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচিরও আয়োজন করবে।
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
সব মন্তব্য
No Comments