দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাফিজুর রহমান টুটুল (৪৫) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। আজ শনিবার ভোররাতে উপজেলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ। সে উপজেলা বাজারপাড়ার মৃত মির্জা আলম চেনু বিশ্বাসের ছেলে। মাদক মামলায় টুটুলের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড রয়েছে।
দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, দৌলতপুর উপজেলা বাজারপাড়া এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাফিজুর রহমান টুটুল নিজ বাড়ি সংলগ্ন উপজেলা বাজার এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। দন্ডপ্রাপ্ত আসামি টুটুলের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য টুটুল দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অবাঁধে রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে দৌলতপুর থানাতেও মাদক ব্যবসার একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments