আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বড় রাংটিয়া বনভূমির জমি দখল করে অবৈধভাবে আধাপাকা ঘরবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল বন বিভাগের জমি দখল করে সেখানে বসতঘরসহ বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করে ব্যক্তিগত ভোগদখল করার চেষ্টা করছে।ফলে ধীরে ধীরে সরকারি বনভূমির পরিমাণ কমে যাচ্ছে এবং পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বনভূমির বিভিন্ন অংশে ইতোমধ্যে একাধিক কাঁচা ও পাকা স্থাপনা গড়ে উঠেছে। অভিযোগ রয়েছে, যথাযথ অনুমোদন ছাড়াই এসব নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে এসব স্থাপনা নির্মাণ হলেও কার্যকর পদক্ষেপের অভাবে দখলদাররা আরও উৎসাহিত হয়ে উঠছে।
সচেতন নাগরিকরা জানান, সরকারি বনভূমি জনগণের সম্পদ। এসব জমি অবৈধভাবে দখল ও স্থাপনা নির্মাণের মাধ্যমে শুধু সরকারি সম্পত্তিই বেদখল হচ্ছে না, বরং বনাঞ্চলের স্বাভাবিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত তদন্ত করে প্রকৃত অবস্থা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সরকারি বনভূমিতে কেউ অবৈধভাবে ঘরবাড়ি বা অন্য কোনো স্থাপনা নির্মাণ করে থাকলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বনভূমি রক্ষায় বন বিভাগ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।”
এলাকাবাসীর প্রত্যাশা, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সরকারি বনভূমি দখলমুক্ত করা হবে এবং ভবিষ্যতে যাতে কেউ সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ করতে না পারে, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে বনভূমি সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানান।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার টরকীরচর স্থায়ী বেঁদে পল্লীতে নারী ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় উভয় পক্ষের ...
ঝালকাঠি (কাঁঠালিয়া) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজারে শতবর্ষী একটি ঐতিহ্যবাহী গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। গত ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া-বালিপাড়া-উত্তরকুল (কেবিইউ) সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় এক বিএনপি নেতাকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই মামলায় আবু মিয়া নামে এক আসামিক ...
সব মন্তব্য
No Comments