নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা শহরে নিজ বাসায় এক নারীকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি। এ সময় নিহত নারীর স্বামী ও ছেলেকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় হামলাকারীকে আটক করে পুলিশ।
সোমবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে শহরের কাটলী এলাকায় একটি বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম (৫৫)। আহতরা হলেন তাঁর স্বামী আবু চান মিয়া (৬০) ও ছেলে আবিদ হাসান মুন্না (২৫)।
পুলিশ জানায়, আটক আব্দুর রশিদ (রিকশাচালক) একই এলাকার বাসিন্দা। তিনি ভুক্তভোগী পরিবারের পূর্বপরিচিত ছিলেন।
নিহতের মেয়ে লিজা মণি জানান, রাত ৯টার দিকে বাসায় ঢুকে তিনি দেখেন, রশিদ তাঁর বাবা ও ভাইকে কুপিয়ে আহত করেছে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। পরে ঘরের খাটের নিচ থেকে তাঁর মায়ের মরদেহ উদ্ধার করা হয়। তিনি অভিযোগ করেন, রশিদ প্রায়ই তাঁদের কাছ থেকে টাকা ধার নিত এবং তাঁর আচরণ ভালো ছিল না।
নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। হামলাকারী প্রথমে মনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। পরে ছেলে মুন্না বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। এরপর স্বামী আবু চান এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
স্থানীয়রা হামলাকারীকে ঘটনাস্থলেই আটক করে। আহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে মুন্নার অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুর রশিদকে হেফাজতে নেয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার টরকীরচর স্থায়ী বেঁদে পল্লীতে নারী ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় উভয় পক্ষের ...
ঝালকাঠি (কাঁঠালিয়া) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজারে শতবর্ষী একটি ঐতিহ্যবাহী গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। গত ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া-বালিপাড়া-উত্তরকুল (কেবিইউ) সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় এক বিএনপি নেতাকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই মামলায় আবু মিয়া নামে এক আসামিক ...
সব মন্তব্য
No Comments