বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অভ্যন্তরীন পরীক্ষা কমিটির আহবায়ক ও সহকারি অধ্যাপক খান মোঃ আল-আমিনের বিরুদ্ধে কলেজের সংখ্যালঘু সম্প্রদায়ের এক ল্যাব সহকারিকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে যৌন নিপীড়নের শিকার হয়ে মানসিকভাবে বিপর্যস্ত ওই ল্যাব সহকারি বুধবার (২০ মার্চ) কলেজ গর্ভনিংবডির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের কাছে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে তিনি কলেজ গর্ভনিংবডির শিক্ষানুরাগী সদস্য অ্যাডভোকেট ফিরোজ আহম্মেদকে প্রধান এবং উপাধ্যক্ষ ওবায়দুল হক ও সহকারি অধ্যাপক নজরুল ইসলামকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে,সোমবার (১৮ মার্চ) দুপুর পৌণে ১টার দিতে কলেজের পরীক্ষা দপ্তরে প্রভাষক শারমিন সুলতানাসহ কয়েকজন শিক্ষক ও কর্মচারির সঙ্গে বসে ওই ল্যাব সহকারি কথা বলছিলেন। এসময় সেখানে উপস্থিত হয়ে কলেজের অভ্যন্তরীন পরীক্ষা কমিটির আহবায়ক ও সহকারি অধ্যাপক খান মোঃ আল-আমিন ওই ল্যাব সহকারিকে নাম ধরে ডেকে উপস্থিত সবার সামনে বলেন,তুমি এখানে বসে আছো,অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চালাও না। তোমাকে কবিরাজি ওষুধ ও হোমিওপ্যাথি ডোজ দিয়ে চাঙ্গা করতে হবে। এতে অবিবাহিত ওই ল্যাব সহকারি লজ্জিত হন এবং মানসিকভাবে ভেঙ্গে পড়েন। তিনি লজ্জা ও অপমানে তাৎক্ষনিক পরীক্ষা দপ্তর থেকে চলে যান। বিষয়টি নিয়ে তার পরিবার ও কলেজে বিরুপ প্রতিক্রিয়া ও প্রভাব পড়েছে বলে দাবি করে ওই ল্যাব সহকারি সংখ্যালঘু নির্যাতন ও যৌন নিপীড়নের বিষয়ে প্রতিকার চেয়ে কলেজ গর্ভনিংবডির সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন। এ বিষয়ে কলেজের সহকারি অধ্যাপক খান মোঃ আল-আমিন বলেন এ আধুনিক যুগেও সে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করছে না এ বিষয়টি তাকে বলেছি। আপত্তিকর কিছু বলিনি। তিনি শিক্ষকদের মধ্যে দ্বন্দ্বে ষড়যন্ত্রের শিকার বলেও দাবি করেন। এ ব্যপারে কলেজের অধ্যক্ষ সৈয়দ এনামুল হক বলেন,সভাপতির নির্দেশক্রমে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তদন্তনাধীন বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না। এ প্রসঙ্গে বাইশারী সৈয়দ বজলুল হক কলেজ গর্ভনিংবডি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক বলেন,ল্যাব সহকারির লিখিত অভিযোগ পেয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। অভিযোগকারী ও অভিযুক্তকে কলেজের অভ্যন্তরীণ পরীক্ষার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments