যশোর অফিস: কুষ্টিয়ায় ৪৭ বিজিবির অভিযানে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া প্রায় সাত লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ একটি নসিমন ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে। রবিবার রাত ১০ টার দিকে জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে এ অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কুষ্টিয়া জেলায় কতিপয় অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে আসছে। রবিবার রাতে ভেড়ামারা উপজেলার গোলাপনগর থেকে পার্শ্ববর্তী কয়েকটি জেলায় সরবরাহের উদ্দেশ্যে একটি নসিমন গাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি বোঝাই করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নের্তৃত্বে একটি টিম সেখানে অভিযান পরিচালনা করেন।
এসময় ১২ কার্টুন নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ একটি নসিমন ভ্যানগাড়ি জব্দ করা হয়। জব্দকৃত ১২ কার্টুনে প্রায় সাত লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি পাওয়া যায়। নসিমন ভ্যানগাড়িসহ নকল বিড়ির বাজার মূল্য মোট ৮ লাখ টাকা বলে নিশ্চিত করেন বিজিবি।
কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম বলেন, অভিযানে বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দেওয়া অবৈধ বিড়ি ও একটি নসিমন ভ্যান জব্দ করা হয়েছে। নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলোরেন্স নীতি চালু রয়েছে। ফলে দেশের রাজস্ব ফাঁকি দিবে এমন কাউকে ছাড় দেয়া হবে না। নকলের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, জব্দকৃত বিড়ি ও নসিমন বিজিবি হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments