ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া ভেড়ামারায় সরকারি স্থাপনার একটি কক্ষ দখল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টির প্রেক্ষিতে উপজেলা বিএনপি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
আজ বুধবার সন্ধ্যার পর উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেন, ভেড়ামারা ডাকবাংলোর একটি কক্ষ ও এর চত্বর বিগত দিনে আওয়ামীলীগের দখলে ছিল।
গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপির মুল ধারার বাইরের ছোট একটি অংশ ডাক বাংলোর ওই কক্ষ দখল করে নেয়। এতে ছাত্র-জনতা এবং বিএনপির নেতাকর্মীরা সন্ধ্যার পর ডাকবাংলো দখলমুক্ত করে। পরে কক্ষের চাবি উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় ওই অংশের একটি কিশোর গ্যাং ও কিছু যুবক রাতে শহরে দেশী অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা চালায়। এক পর্যায়ে ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীদের প্রতিরোধে তারা পালিয়ে যেতে বাধ্য হয়।
এই বিষয়টি নিয়ে ভেড়ামারায় বিএনপি দখলদারিত্ব চালাচ্ছে এমন মিথ্যা অপপ্রচার চালানোর চেষ্টা চালানো হয়।
এতে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টির প্রেক্ষিতে সত্য ঘটনা সাংবাদিকদের কাছে তুলে ধরতেই আজকের এই সংবাদ সম্মেলন। আপনাদের মাধ্যমে ভেড়ামারার শান্তিপ্রিয় মানুষ সত্য ঘটনা জানতে পারবে। তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, ছোট্ট ওই অংশটি বিএনপি থেকে বহিস্কৃত ও শোকজ পাওয়া এবং ১৮ বছরে যারা আওয়ামী লীগ ও জাসদের ব্যানারে সক্রিয় ছিলেন তাদেরকে নিয়ে গঠিত। এদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দলের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট বিষয়টি অবহিত করা হয়েছে বলে তিনি জানান।
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপর এক যুবতীকে সাথে নিয়ে প্রথম ধাপ স্তন অপারেশন করেছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক যুবতী। অপারেশনের কয়েক ঘন্টা পরে তার (লিজা) মৃত্যু হয়েছে ...
সব মন্তব্য
No Comments