চট্টগ্রাম অফিস: কক্সবাজারে বিমান বাহিনীর সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে কয়েকজন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টা দিকে শহরের বিমান ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইােসপিআর এক সংক্ষিপ্ত বার্তায় জানিয়েছে, কক্সবাজার বিমান ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বিমান বাহিনী প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সংঘর্ষে একজনের মৃত্যূ হওয়ার কথা নিশ্চিত করেছেন।
নিহতের নাম শিহাব কবির নাহিদ (৩০) পেশায় ব্যবসায়ী। তিনি সমিতিপাড়া নাছির উদ্দিনের ছেলে।
শিহাবের মা কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমেনা খাতুন হাসপাতালে আহজারি করে বলেনর, বিমান বাহিনী আমার ছেলের মাথায় গুলি করেছে।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, সমিতিপাড়ায় ১৫/২০ হাজার লোক 'বিনা সিস্টেমে' বসবাস করে। পাশেই এয়াফোর্সের একটা বেইজ আছে। জাহিদুল ইসলাম নামের এক আইনজীবি আজ সেখানে গেলে এক পর্যায় বিমান বাহিনী তার গতি রোধ করে। এরপর সমিতাপাড়ার লোকজন বিমান বাহিনীর ওপর চড়াও হয়। এ নিয়ে বাকবিতন্ডা, ইটপাটকেল নিক্ষেপ। পরে সংঘর্ষে রূপ নেয়।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments