নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্র হল বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের নবনিযুক্ত প্রভোস্ট বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ রুহুল আমিন হলে যোগদান করেছেন। হলের আবাসিক শিক্ষার্থীদের থাকা-খাওয়া এবং পড়াশোনায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণের কথা জানান নবনিযুক্ত প্রভোস্ট।
আজ(১২ মে) দুপুরে হলের সম্মুখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক স্পিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত প্রভোস্ট।এসময় হলের সদ্য বিদায়ী প্রভোস্ট ড.মেহেদী হাসান রুবেল, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড.বিপ্লব মল্লিক,নোবিপ্রবি নীল দলের সভাপতি ড.মো.মাসুদ রহমান, পরিবহন প্রশাসক ড.কাওসার হোসেন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,প্রক্টরিয়াল বডি,হলের সহকারী প্রভোস্ট ও হলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মতবিনিময়ে নবনিযুক্ত প্রভোস্ট ড.রুহুল আমিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,"বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার উপর যে আস্থা রেখে দায়িত্বপ্রদান করেছে সেই দায়িত্বপালনে বিশ্ববিদ্যালয়ের এই হলের সকলকে সঙ্গে নিয়ে কাজ করবো।হলের সার্বিক ব্যবস্থাপনায় আবাসিক শিক্ষার্থীদের থাকা-খাওয়া এবং পড়াশোনায় সর্বোচ্চ গুরুত্ব ও সুযোগ প্রদান করার লক্ষ্যে হলের প্রভোস্ট বডি এবং অফিস স্টাফদের নিয়ে কাজ করবো।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী হল পরিচালনায় সকলের সহযোগিতায় হলকে আরো এগিয়ে নিতে চাই।"
উল্লেখ্য, গত ৫ মে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) এর বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট হিসেবে ৩ বছরের জন্য দায়িত্ব পান অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ রুহুল আমিন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments