জাবি প্রতিনিধি: ফুটবল খেলায় বিবাদকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আ ফ ম কামালউদ্দিন হল ও মওলানা ভাসানী হলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকালে চ্যান্সেলর কাপ ফুটবল চলাকালে আফম কামালউদ্দিন হল ও মওলানা ভাসানী হলের মধ্যকার ম্যাচে ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রমতে, দু'টি হলের মধ্যকার ম্যাচে কামাল উদ্দিন হল একটি গোল দিলে রেফারি ফাউলের সংকেত দিলে তারা বিবাদে জড়িয়ে পড়ে৷ খেলার মাঠে বিকেলের ঘটনার পর বিবদমান দু'টি হলের শিক্ষার্থীরা হলে ফিরে আসে৷ পরে সন্ধ্যা ৭ টার দিকে ক্যাম্পাসের বটতলায় অবস্থান নেয়। এসময় বটতলার মূল সড়কের কামাল উদ্দিন হল সংলগ্ন এলাকার দোকান ভাঙচুর করে ভাসানী হলের ছাত্ররা৷ এসময় অন্তত ৭/৮ টি দোকান ভাঙচুর করা হয়। এসময় দুই পক্ষের মধ্যে ইটের খোয়া বিনিময় হয়। দু'টি হলের ছাত্ররা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৩০ জন আহত হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। গুরুতর আহত চারজনের পরিচয় জানা গেছে। ভাসানী হলের ৪৭ ব্যাচের প্রতীক, ৪৮ ব্যাচের সোহান, কামালউদ্দিন হলের ইতিহাস ৫০ ব্যাচের অর্পণ, দর্শন ৪৮ ব্যাচের রাসেল চিকিৎসাধীন আছে।
জাবি চিকিৎসা কেন্দ্রের ভারপ্রাপ্ত মেডিক্যাল অফিসার শামসুর রহমান জানিয়েছেন, এখনো পর্যন্ত ৩০ জন আহত হয়ে মেডিকেল সেন্টারে জড়ো হয়েছেন। এর মধ্যে চারজনকে আশংকাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, বিকালে খেলার মাঠে রেফারির সিদ্ধান্ত নিয়ে ঘটনার সূত্রপাত বলে জানতে পেরেছি। আমরা ঘটনার শুরু থেকেই দু'টি গ্রুপের সাথে কথা বলছি। মীমাংসার চেষ্টা করছি। সর্বশেষ তারা হলে ফিরে গিয়েছে। এখন পরিস্থিতি কিছুটা শান্ত।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, খেলার মাঠ থেকে এ ধরণের ঘটনা খুবই দুঃখজনক। আমরা বিষয়টির উপর নজর রাখছি। আইন শৃঙখলা বাহিনীকেও জানিয়ে রেখেছি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments