পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হড়গ্রাম ও হরিয়ান বাজারে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
সোমবার অভিযানটি নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক তাছমিনা খাতুন।
অভিযানে ৪টি দোকান থেকে ২৯৯০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ এবং একটি কারখানা থেকে ৬২ বস্তা পলিদানা জব্দ করা হয়।
দোকান ও কারখানা মালিকদের বিরুদ্ধে ৯০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর ছিলেন পরিদর্শক নীল রতন সরকার। অভিযানে র্যাব-৫ এর একটি দল সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ পলিথিন শপিং ব্যাগ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চালানো হবে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments