ডেস্ক রিপোর্ট : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় সাত হাজার ৫৮৯ কোটি ৭২ লাখ টাকা ব্যয় সংবলিত ৮টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন পাঁচ হাজার নয় কোটি ৭২ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ দুই হাজার ৫৮০ কোটি টাকা।
প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ গণভবনের সাথে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক-এর সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত প্রকল্পসমূহ হলো: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ’ প্রকল্প; অর্থ মন্ত্রণালয়ের ‘হিলি, বুড়িমারী ও বাংলাবান্ধা এলসি স্টেশনের ভৌত অবকাঠামো নির্মাণ’ প্রকল্প; নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমিতে পিলার স্থাপন, তীররক্ষা, ওয়াকওয়ে ও জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ (২য় পর্যায়) (১ম সংশোধিত)’ প্রকল্প; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রংপুর স্থাপন’ প্রকল্প; শিক্ষা মন্ত্রণালয়ের “Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET)” প্রকল্প; কৃষি মন্ত্রণালয়ের ‘আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র, মাদারীপুরের সক্ষমতা বৃদ্ধি এবং বৃহত্তর বরিশাল, ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি’ প্রকল্প; পানি সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘সিরাজগঞ্জ জেলায় যমুনা নদী হতে পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষা (১ম সংশোধিত)’ প্রকল্প, এবং ‘সাতক্ষীরা জেলার পোল্ডার নং ১৫ পুনর্বাসন’ প্রকল্প।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান; কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক; স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন; ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী; পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।
সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি’র মুখ্য সমন্বয়ক; পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর ১৪ আগস্টের বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের ...
স্টাফ রিপোর্টার: বড় ধরনের ধাক্কা কাটিয়ে দেশের প্রবাসী আয়ে আবারও গতি ফিরেছে। চলতি আগস্ট মাসের প্রথম ১১ দিনেই প্রবাসীরা বৈধ পথে দেশে পাঠিয়েছেন ১৩৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বি ...
স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ব্যাংকারদের সংগঠন জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)-এর নির্বাচনকে ঘিরে ব্যাংকারদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আগামী ১৫ আগস্ট রাজধ ...
সব মন্তব্য
No Comments