আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ায় ত্রিপোলিতে সংঘর্ষে কমপক্ষে ২৩ জন নিহত এবং ছয়টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে, এ ঘটনায় দেশটিতে রাজনৈতিক সংকট এবং একটি বড় ধরণের নতুন সশস্ত্র সংঘাতে পরিণত হতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা ছোট আগ্নেয়াস্ত্রের গুলি এবং বিস্ফোরণে কেঁপে ওঠে, এ সময় ক্ষতিগ্রস্ত ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।তবে শনিবার রাতে পরে শান্তি ফিরে এসেছে বলে এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন।
ত্রিপোলির সরকার প্রধান আব্দুলহামিদ দ্বেইবাহ, নিজেকে দেহরক্ষীদের দ্বারা বেষ্টিত এবং তাকে সমর্থনকারী যোদ্ধাদের শুভেচ্ছা জানানোর একটি ভিডিও পোস্ট করেছেন।
ত্রিপোলির স্বাস্থ্য মন্ত্রণালয় পরে সর্বশেষ হিসাবে জানিয়েছে যে লড়াইয়ে ২৩ জন নিহত এবং ১৪০ জন আহত হয়েছে।
হামলায় ছয়টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অ্যাম্বুলেন্সগুলি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে পারেনি। মন্ত্রণালয় এরআগে ‘যুদ্ধাপরাধের’ নিন্দা জানিয়েছে।
উত্তর আফ্রিকার দেশটির দুই প্রতিদ্বন্ধী প্রশাসন দেশটির ক্ষমতা ও বিপুল তেল সম্পদের নিয়ন্ত্রনে পরস্পর লড়াইয়ে জড়িয়ে পড়ছে এবং এদের এক পক্ষ রাজধানীতে এবং অন্যটি দেশটির পূর্বে একটি সংসদ দ্বারা অনুমোদিত৷
জাতিসংঘের লিবিয়া মিশন বেসামরিক জনবহুল এলাকার আশেপাশে নির্বিচারে মাঝারি এবং ভারী গোলাবর্ষণ সহ চলমান সশস্ত্র সংঘর্ষ ‘অবিলম্বে বন্ধ করার’ আহ্বান জানিয়েছে।
লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড নরল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, ওয়াশিংটন সহিংসতা বৃদ্ধির ‘নিন্দা’ করে ‘বিবাদমান পক্ষগুলির মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি এবং জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনা’ করার আহ্বান জানিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments