বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর বায়োকেমিস্ট্রি এড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের শিক্ষার্থীদের মাঝে হাতাহাতি ও মারপিটের ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত হয়েছে।
বুধবার(১৪ জুন) বিকেল ৪টার দিকে ক্লাস পরবর্তী সময়ে বিএমবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ ঘটনার সাথে জড়িত ছিল বলে জানা গেছে।
এদিকে ঘটনার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন একই বিভাগের শিক্ষার্থীরা।
এ ঘটনায় রানা মিয়া ও মাইনউদ্দিন সিফাত এর করা অভিযোগ পত্রে তারা জানান, ক্লাস রুমের মধ্যে ৫ জনের একটি গ্রুপ অতর্কিত হামলা চালায়। এসময় চাবির রিং ব্যবহার করে কিল, ঘুষির মাধ্যমে ফ্লোরে ফেলে দিয়ে মারতে থাকে। পরবর্তীতে বিভাগের শিক্ষক মণ্ডলীরা এসে উদ্ধার করে।
অপর এক অভিযোগ পত্রে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা জানান, সোহেল রানা আমি ও মইনউদ্দীন খান সিফাত এর পূর্বেও আমাদের অনেকের সাথে বিভিন্ন সমস্যা করেছে এবং অন্যায়ভাবে সায়েম মিয়া ও হাসিব মুন্সিকে মারধর করেছে। এরই পরিপেক্ষিতে আমরা সকল ব্যাচমেট মিলে ক্লাস আজকে ক্লাস শেষে বসেছিলাম। সেখানে সামি ও সিফাতকে অন্যায়ভাবে হাসিবকে মারার বিষয়ে জিজ্ঞেস করলে ওরা কোনো সঠিক উত্তর না দিয়ে আমাদের উপর আক্রমন করে। এসময় সিফাত পূর্ব পরিকল্পিতভাবে ব্যাগে আনা হাতুড়ি দিয়ে মামুন মিয়াকে আঘাত করে। আমরা সকলে বাধা দিতে গেলে এক প্রকারের ধস্তাধস্তির সৃষ্টি হয়। যেখানে সোহেল রানা সামি শেখ তারেকের হাতের পেশিতে কামড় দিয়ে মাংস তুলে নেয়। এক পর্যায়ে স্যার-ম্যামরা ঘটনাস্থলে উপস্থিত হলে সিফাত জানালা দিয়ে হাতুড়ি ফেলে দেয়।
এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, রানা মিয়া এর আগে অনেকের সাথে ঝামেলা করে মারধর করে। কিছুদিন আগেও তার দুইজন সহপাঠীকে মারধর করে। এ বিষয়ে তার ক্লাসের সহপাঠীরা কারন দর্শাতে বলে এবং তাদের ক্লাসের ইনফরমেশন মেসেঞ্জার গ্রুপ থেকে বের করে দেওয়া হয়। এরপর গত মঙ্গলবার (১৩ জুন) রানা মিয়া কেন তাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হইছে বলে ক্লাস প্রতিনিধিকে শাসিয়ে আসে।
তিনি আরও বলেন, মঙ্গলবার বিকাল ৪ টার দিকে ক্লাস রুমে এ ব্যাপারে কথা হয়। কথার এক পর্যায়ে কিছুটা ধস্তাধস্তির ঘটনা ঘটলে সিফাত ব্যাগ থেকে হাতুড়ি বের করে মামুনকে মারতে যায়। এমন পরিস্থিতিতে বাকিরা ঠেকাতে এলে ধস্তাধস্তির সময় অনেকেই আগত হন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments