ডেস্ক রিপোর্ট: পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেণ্ডারিয়া অংশে তিনটি পৃথক রেললাইনের নির্মাণকাজ এবং সেই সঙ্গে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ উন্নয়ন কাজের জন্য গত বছরের ৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন এই রুটে চলাচলকারী হাজার হাজার যাত্রী। তাদের তিন গুণ বেশি ভাড়া দিয়ে বাধ্য হয়ে বাসে করে গন্তব্যে যেতে হচ্ছে। সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেন যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে এমন তথ্য।
এমনই এক যাত্রী বিসিক শিল্পাঞ্চলের মো. সিরাজুল ইসলাম। তিনি জানান, ট্রেনে আমরা ২০ টাকা দিয়ে ঢাকায় যেতাম কিন্তু এখন ঢাকা যেতে কমপক্ষে ৬০ টাকা আমাদেরকে গুনতে হচ্ছে। আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সরকারের এ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে রেললাইনের সংস্কার কাজ দ্রুত করা উচিত বলে তিনি মনে করেন।
নারায়ণগঞ্জ রেল স্টেশনের কর্মকর্তা সূত্রে জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আগে ১৬ জোড়া ট্রেন চলাচল করত। নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকেই প্রতিদিন ১০ হাজার টিকিট বিক্রি হতো। এছাড়া ঢাকার কমলাপুর পর্যন্ত আরও পাঁচটি স্টেশন আছে। সব মিলিয়ে দৈনিক ২০ হাজারেরও বেশি মানুষ ট্রেনে যাতায়াত করতেন। ট্রেনে যাতায়াতকারীদের মধ্যে অধিকাংশই চাকরিজীবী ও শিক্ষার্থী। করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় ছাড়া দীর্ঘ বছরেও এই রুটে এতদিন ট্রেন চলাচল কখনো বন্ধ থাকেনি। ঢাকার একটি কলেজের শিক্ষার্থী মো. মিফতাবুল-এর বাড়ি ফতুল্লায়। তিনি জানান, ট্রেন যখন চলত তখন আমি নিয়মিত ট্রেনে যাতায়াত করতাম। কিন্তু এখন ট্রেন বন্ধ থাকায় বাড়তি টাকা দিয়ে বাসে করে যেতে হচ্ছে। শিক্ষার্থী আরও বলেন, বর্তমান আমাদের দেশে চলছে অর্থনৈতিক সংকট। মানুষের আয় রোজগার কমে যাচ্ছে। ঠিক এই সময়ে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ তথা নিম্ন আয়ের মানুষ চরম সংকটে পড়েছে।
এদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেণ্ডারিয়া অংশে তিনটি পৃথক রেললাইনের নির্মাণকাজ ও ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ উন্নয়ন প্রকল্পের কাজের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। কবে নাগাদ কাজ শেষ হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু না জানালেও অন্তত তিন থেকে সাড়ে তিন মাস ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানান রেলওয়ে কর্মকর্তারা।
নারায়ণগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, রেলের চলমান সংস্কার কাজ কবে নাগাদ শেষ হবে এই প্রসঙ্গে রেল বিভাগের ঢাকা অফিস থেকে নির্দিষ্ট কোনো সময় বলা হয় নাই। তবে রেলওয়ের ঢাকা অফিস সূত্রে তিনি জানান, প্রকল্প কাজ শেষ হতে অন্তত তিন থেকে সাড়ে তিন মাস লাগবে। একই রেল স্টেশনের আরেক কর্মকর্তা বলেন, ট্রেনে স্বল্প আয়ের মানুষ চলাচল করে বেশি। ট্রেন বন্ধ থাকায় তাদের সাময়িক বিপাকে পড়তে হবে। তবে রেল কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে কাজ শেষ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইত্তেফাক
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments