মো: নূর উন নবী সিয়াম, নোবিপ্রবি প্রতিনিধি: পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে শিক্ষার্থীদের শ্রেণীর রোলের পরিবর্তে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরীক্ষা কার্যক্রমে কোডিং পদ্ধতির ব্যবহার চালু হয়েছে।
মঙ্গলবার (০১ অক্টোবর )বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীদের ১ম সেমিস্টার পরীক্ষায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে।
কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের পরীক্ষা কেন্দ্রে কোডিং পদ্ধতিতে অনুষ্ঠিত পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এ সময় আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আশিকুর রহমান খান ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সফিকুল ইসলামসহ শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আইসিই ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পরীক্ষামূলকভাবে কোডিং পদ্ধতিতে পরীক্ষা কার্যক্রম পরিচালিত হবে। ক্রমান্বয়ে অন্যান্য বিভাগের পরীক্ষা কার্যক্রমেও এ পদ্ধতি অনুসরণ করা হবে। পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে শিক্ষার্থীদের শ্রেণীর রোলের পরিবর্তে কোডের মাধ্যমে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় নোবিপ্রবি কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments