ডেস্ক রিপোর্ট: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বিনা বেতনে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন পাঁচ অসচ্ছল ও মেধাবী ছাত্রী। শনিবার (১৫ জুলাই) আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে অনুষ্ঠিত গভর্নিং বডির ৩৮ তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, সকাল ৯ টায় কলেজের কনফারেন্স রুমে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ এর গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে গভর্নিং বডির ৩৮ তম সভা অনুষ্ঠিত হয়। সভায় এমবিবিএস ২০২২-২৩ শিক্ষাবর্ষে অসচ্ছল ও মেধা কোটায় ছাত্রী ভর্তির বিষয়ে আলোচনা করা হয়।
সভা শেষে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের এমবিবিএস ২০২২-২৩ শিক্ষাবর্ষে অসচ্ছল ও মেধাবী কোটায় নির্বাচিত ও অপেক্ষমান ছাত্রীদের তালিকা প্রকাশ করা হয়। মেধা তালিকায় ৫ জনকে নির্বাচিত এবং ২ জনকে অপেক্ষমান রাখা হয়েছে। নির্বাচিত ছাত্রীরা হলেন, ইরোনা রশিদ, মোছা. রোকাইয়া ইয়াসমিন, সুমাইয়া নূর, শারমিন আক্তার এবং স্মৃতি আক্তার। নুসরাত হুদা নওরীন এবং সুমি আক্তার অপেক্ষমান তালিকায় রয়েছে। আগামী ১৭ জুলাই ২০২৩ এর মধ্যে নির্বাচিতদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ এর গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর, কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব অধ্যাপক ডা. মাহমুদা হাসান, গভর্নিং বডির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবী, গভর্নিং বডির সদস্য এবং স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন, গভর্নিং বডির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রতিনিধি মোহাম্মাদ আব্দুল কাদের, দাতা প্রতিনিধি ও আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. জামালুন্নেসা, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক ডা. মো. মাজহারুল ইসলাম, প্রতিষ্ঠাতা প্রতিনিধি অধ্যাপক ডা. আফিকুর রহমান, শিক্ষানুরাগী প্রতিনিধি আব্দুল মালেক, গভর্নিং বডির সদস্য অ্যিাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অধ্যাপক ড. জিনাত হুদা, অভিভাবক প্রতিনিধি ডা. কে এম জোবায়ের গালীব এবং পৃষ্ঠপোষক প্রতিনিধি শেখ নাফিজ উদ্দিন।
পরে সকাল ১১ টায় বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ এর গভর্নিং বডির ২১ তম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের এমবিবিএস ২০২২-২৩ শিক্ষাবর্ষে অসচ্ছল ও মেধাবী কোটায় নির্বাচিত ও অপেক্ষমান ছাত্রীদের তালিকা প্রকাশ করা হয়। মেধা তালিকায় ৩ জনকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা হলেন মোঃ আসাদুজ্জামান আসিফ, মুহাম্মদ আরমান এবং সুমাইয়া পারভিন রিনি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments