ডেস্ক রিপোর্ট: সম্প্রতি অনুষ্ঠিত বেসিস সফট এক্সপো ২০২৩ এ অংশগ্রহন করেছে ইউনিসফট সিস্টেম লিমিটেড এবং তাদের উদ্ভাবনী অল ইন ওয়ান ইআরপি (ডিস্ট্রিবিউটর ইআরপি, রিটেল ইআরপি), ফিন্যান্সিয়াল সফটওয়্যার (মার্চেন্ট ব্যাংকিং, লোন ম্যানেজমেন্ট, কাস্টোডিয়ান ব্যাংকিং, অ্যাসেট ম্যানেজমেন্ট), এনআরবি অনুমোদিত ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যার, পয়েন্ট অফ সেল, ই-কমার্স (B2B, B2C) প্রদর্শন করে। ইউনিসফট সিস্টেম লিমিটেড একটি ছোট, মাঝারি এবং বড় প্রতিষ্ঠানের জন্য গ্রাহকের প্রয়োজন অনুসারে কাস্টমাইজ সফটওয়্যার, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সলিউশনও তৈরি করে।
মেলায় প্যাভিলিয়ন পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির পরিচালক আবু মোস্তফা চৌধুরী সুজন বলেন, আমরা সবসময়ই আমাদের কাস্টমার সেবার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। আমরা বিশ্বমানের ইআরপি সফটওয়্যার উৎপাদন করছি। তাছাড়াও, ফিন্যান্সিয়াল সফটওয়্যার, পয়েন্ট অব সেল এবং ই-কমার্স সফটওয়্যার সেবাতেও আমাদের প্রতিষ্ঠান সফলভাবে কাজ করছে। বাংলাদেশের অনেক স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান বর্তমানে আমাদের সেবা ব্যবহার করছে। আমরা বাংলাদেশের সফটওয়্যার খাতকে এগিয়ে নিতে চাই এবং একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; পড়াশোনা, কাজ, বিনোদন, গেমিং থেকে শুরু করে প্রতিদিনের নানা প্রয়োজনের গুরুত্বপূর্ণ সঙ্গী। ফলে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি ব্ ...
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
সব মন্তব্য
No Comments