কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আজ শনিবার পৌরশহর বন্দর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে ১ হাজার ২৫৭ জন ভোটার ভোটপ্রদান করবেন। এ নির্বাচনে ১২ টি পদের মধ্যে চারটি পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হলেও সভাপতি, সম্পাদক সহ বাকী ৮ টি পদে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন বলে ব্যবসায়ী সমবায় সমিতির সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানায়, এ উপলক্ষে পৌরশহরের প্রধান বাজারটিতে প্রার্থীদের ছবি সংবলিত পোষ্টার,লিটলেট, ব্যানার ছেয়ে গেছে। নির্বাচিত হয়ে কে কতটা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবেন তারই প্রতিশ্রæতি দিয়ে যাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিটি পদের প্রার্থীরা ছাড়াও তাদের সমর্থকরা দলে দলে বিভক্ত হয়ে চালিয়ে যাচ্ছেন শেষ মূহুর্তের প্রচার-প্রচারনার কাজ। তবে প্রার্থীদের মধ্যে কেউ নতুন আবার কেউ কেউ পুরাতন হলেও উৎসব মূখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই জানিয়েছেন ব্যবসায়িরা।
কলাপাড়া পৌরশহর বন্দর ব্যবসায়ী সমবায় সমিতি লি:এর নির্বাচন কমিটির সভাপতি অধ্যক্ষ মো.বশির অহমেদ বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৬ টি বুদে ভোটাররা ভোটপ্রয়গ করবেন। এছাড়া নির্বাচন কমিটির ১৮ জন দেখভালের দ্বায়িত্বে থাকবেন। আশাকরি আবাধ সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্যে নির্বাচন অনুষ্ঠত হবে।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments