মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী মহানগরীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নগরীর নিউ মার্কেট সংলগ্ন দারু-চিনি প্লাজার ভবনের ছাঁদ থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সনি শেখ সৈকত (২২)। তিনি নগরীর ষষ্ঠিতলা এলাকার ইকবাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, বৃস্পতিবার সন্ধ্যায় ওই ছয়তলা ভবনের ছাদে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। এসময় একটি কবুতর ভবনের ছাদে দেখতে পেয়ে এটিকে ধরতে গিয়ে পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে আশেপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ বেলাল উদ্দিন বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে জানতে পারি ওই লোক কবুতর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়েছে। কিন্তু ওই যুবক মারা গিয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক।’
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। জানার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ দ্রুত ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই তিনি মারা যায়। পরে ওই যুবকের মরদেহের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments