রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় বানারীপাড়ায় বাইশারী ইউনিয়নের বটতলা থেকে ১২ পিস ইয়াবাসহ শিয়ালকাঠী গ্রামের মাদক ব্যবসায়ী মেহেদী হাসান হীরাকে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার করে থানা পুলিশ। এদিন (বৃহস্পতিবার) আরেক পৃথক অভিযানে ডিবি পুলিশ বানারীপাড়া আবাসনের গোডাউন এলাকা থেকে মাদক সম্রাট শাকিলের অন্যতম প্রধান সহযোগী কাওছারকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৫ মে) তাদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন, বানারীপাড়াকে সর্বনাশা মাদকমুক্ত করতে মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
পঞ্চগড় প্রতিনিধি: রাত পোহালেই মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল ধুমধাম করে বিয়ের আয়োজন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য গরু জবাইসহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। এরই মধ্যে বিদ্যুতের তার সর ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার টরকীরচর স্থায়ী বেঁদে পল্লীতে নারী ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় উভয় পক্ষের ...
সব মন্তব্য
No Comments