প্রবীর আইচ: দেশে করোনায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ২৭ হাজার ২৭৭ জন। নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৫৬২ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন । এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ৩২৭ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৯৪ লাখ ৯৮ হাজার ৪১৪ জন। মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৬০৩ জন। মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৪ হাজার ৭০৯ জন। মৃত্যু ২৬ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ১০ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে হাসপাতালেই ২৫ জন ও বাড়ীতে ১ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ১৭ হাজার ৫৩৯ ও নারী ৯ হাজার ৭৩৮ জন।
বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ১৫ জন, চট্টগ্রাম ৩ জন, রাজশাহী ৩ জন, খুলনা ২ জন, বরিশাল ১ জন, সিলেট ২ জন ও ময়মনসিংহ ১ জন মারা গেছেন।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে মৃত ব্যক্তি সন্দেহজনক হামে আক্রান্ত ছিলেন। একই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ১৫ মার্চ ২০২৬ থেকে ৩১ ...
স্টাফ রিপোর্টার: দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ১৫ মার্চ থেকে ৩০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ২৫১ জনে। এর মধ্যে সন্দ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৮৬ জন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ জনে ...
সব মন্তব্য
No Comments