স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় বোর্ডভিত্তিক পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। আর সবচেয়ে পিছিয়ে বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ।
শনিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বোর্ডভিত্তিক ফল জানানো হয়।
অন্যান্য বোর্ডের পাসের হার:
ঢাকা বোর্ডে ৬১.৮০ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫২.০৭ শতাংশ, রাজশাহী বোর্ডে ৪৫.০৬ শতাংশ, যশোর বোর্ডে ৪৪.৯২ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৪৮.০৪ শতাংশ, সিলেট বোর্ডে ৫০.৯০ শতাংশ, বরিশাল বোর্ডে ৪৪.৮৪ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৪৫.৯৮ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫১.৪৪ শতাংশ।
এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে ৬১.০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯.৪৩ শতাংশ পাস করেছে।
১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। এবার মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন।
স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। সারাদেশের ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে এই সংখ্যা।শনিবার ৩১ অক্টোবর সকাল ১০টা ৪০ মিনিটে ফল প্রকাশ করা ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বড় বিপর্যয় দেখা গেছে। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। আর ফেল করেছে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। শিক্ষা ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শি ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার প্রকাশ করা হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন ...
সব মন্তব্য
No Comments