মোঃ সাইফুল্লাহ, সাভার: ঢাকার সাভারে টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে পৌরসভার উত্তর জামসিং এলাকায় পানিবন্দি প্রায় অর্ধশত পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন শুকুরজান-জিন্নত আলী আর্দশ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সাবেক শিক্ষা অফিসার দেওয়ান আক্কাস আলী, প্রধান শিক্ষক মোহাম্মদ নওশের আলী, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু ও পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ আরো অনেকে।
ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে গিয়ে খোরশেদ আলম বলেন,পানিতে আটকে থাকা মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করছি পাশে থাকার। তাছাড়া ভবিষ্যতেও এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
সাভারের স্থানীয় জনগণ বিএনপি নেতা খোরশেদ আলমের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে সাধুবাদ জ্ঞাপন করেছেন।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments