সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করার অপরাধে মোঃ সাখাওয়াত নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার মহেশচন্দ্রপুর এলাকায় সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার জানান, রোববার সন্ধ্যায় উপজেলার মহেশচন্দ্রপুর বিলে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করার অভিযোগে একজনকে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৫ ধারার লংঘন এবং ১৫ ধারায় শাস্তি অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়। তাৎক্ষণাত তিনি জরিমানার অর্থ পরিশোধ করেন।
তিনি আরও বলেন, অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments