ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে শনিবার, ৯ মে ২০২৬ এক প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতদের মধ্যে প্রবাসী মনিরের স্ত্রী ও সন্তান রয়েছেন। একই পরিবারের মোট পাঁচ সদস্য নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র ও ফেসবুক পেজ Gazipur News Zone জানিয়েছে। তবে বাকি তিনজনের নাম-পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি পুলিশ।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয়রা বলছেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায়।
গত কয়েক মাসে কাপাসিয়ায় একাধিক খুনের ঘটনা ঘটেছে। গত জুলাইয়ে সেলদিয়া গ্রামে মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছিল মা-ভাইয়ের বিরুদ্ধে। তবে এবারের ঘটনার সাথে আগের ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় মোট ৪৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২৯টি মামলা দায়ের করা হয়েছে বলে শুক্রবার ২৫ জুলাই ডিএমপির মিডিয়া অ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামের একটি মাঠের মধ্যে বাঁশের মাচা থেকে সামিরুল শাহ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, পারিবারিক সহিংসতা এবং মাদকাসক্তির অভিযোগে মিরাজ আলী (২৪) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্য ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে একদিনে ২ হাজার ২৪০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে অভিযানকালে ৪৭৬টি গাড়ি ডাম্পিং ও ২৯২টি গাড়ি ...
সব মন্তব্য
No Comments