মোঃ নাজমুল ইসলাম, সনেত্রকোনা প্রতিনিধি: মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে উপনির্বাচনে বিজয়ী হয়েছেন মোহাম্মদ কামাল আহম্মেদ। সদ্য প্রয়াত সভাপতি মোহাম্মদ আলী আবু-চাঁনের মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হলে এই উপনির্বাচনের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) সকাল ১১টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সমাজ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। জেলা বিএনপির তত্ত্বাবধানে নির্বাচনটি অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ছাতা প্রতীক নিয়ে ১৪১ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন মোহাম্মদ কামাল উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল লতিফ বাদশা (আনারস প্রতীক) পেয়েছেন ১৩৩ ভোট এবং মো. এনামুল হক স্বপন (চেয়ার প্রতীক) পেয়েছেন ১২৭ ভোট। অন্যপ্রার্থী মো. ইজাজুল হক লিটন পান ৬ ভোট।
ভোট গণনা শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েণ, সদস্য সচিব টিপু সুলতান, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, জেলা বিএনপির সদস্য মোখলেছুর রহমান খান খসরু প্রমুখ।
নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
বিজয়ী কামাল আহম্মেদ তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এই জয় শুধু আমার নয়, এটি সমাজ সহিলদেও ইউনিয়ন বিএনপির সব নেতাকর্মীর সম্মিলিত অর্জন। দলকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে সবাইকে নিয়ে কাজ করব।’
দলীয় নেতাকর্মীরা মনে করছেন, এ উপনির্বাচনের মাধ্যমে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments