আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়া অঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা সব আরোহীর মৃত্যু হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে তাস নিউজ।
বুধবার (১ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কৃষ্ণ সাগর সংলগ্ন একটি পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল একটি এএন-২৬ সামরিক পরিবহন বিমান।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানে ছয়জন ক্রু এবং ২৩ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, মস্কো সময় অনুযায়ী ৩১ মার্চ রাত ৮টার দিকে বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। নির্ধারিত ফ্লাইট পরিকল্পনা অনুযায়ী ক্রিমিয়ার অভ্যন্তরে উড়ছিল বিমানটি।
অন্যদিকে, আরআইএ নিউজ জানিয়েছে, প্রাথমিক তদন্তে প্রযুক্তিগত ত্রুটিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধরা হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো জীবিত উদ্ধার হওয়ার তথ্য পাওয়া যায়নি।
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
সব মন্তব্য
No Comments