ডেস্ক রিপোর্ট: অনেক নাটকীয়তার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে। বৃহস্পতিবার ( ২৯ মে ) সন্ধ্যার দিকে বিসিবির ৮ জন পরিচালক ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করে চিঠি দেয় যুব ও ক্রীড়া উপদেষ্টা বরাবর।
এ থেকেই অনেকটা নিশ্চিত হয়ে যায় স্বপদে আর থাকতে পারছেন না ফারুক আহমেদ। অবশেষে রাতেই প্রজ্ঞাপন জারি করে সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় ক্রীড়ি পরিষদের (এনএসসি) কোটায় পরিচালক থেকে ফারুক আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে। এনএসসি কোটায় পরিচালক না থাকলে অটোমেটিক বিসিবি সভাপতি পদ থেকে অব্যাহতি পেলেন তিনি।
উল্লেখ্য, বিগত সরকারের পতনের পর ফারুক আহমেদকে ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত করা হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments