বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল : চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় শ্রীমঙ্গলের সাংবাদিক কন্যা ফারিহা সুলতানা রাফা। সে এবারের এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে এ প্লাস (গোল্ডেন জিপিএ-৫) পেয়ে অত্যান্ত কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।
সে সিলেট শিক্ষা বোর্ডের অধিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ’র বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগগ্রহণ করে। এর আগে সে একই প্রতিষ্ঠান থেকে পিএসসি ও জেএসসি পরীক্ষাতেও জিপিএ ৫ পেয়ে মেধাবৃত্তি অর্জন করে ।
ফারিহা সুলতানা রাফা শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রকিব ও গৃহিণী সেলিনা সুলতানার একমাত্র মেয়ে।
সাংবাদিক কন্যা ফারিহা সুলতানা রাফা এক প্রতিক্রিয়ায় এই সাফল্যের জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। এছাড়া পরিবারের সকল সদস্য ও শিক্ষকমন্ডলীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, আত্মীয়স্বজনসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। সে ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments