উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ এবং সিএসপিবি প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স ও নারিকেল চারা বিতরণ, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক প্রযুক্তির নতুন জেনারেটরের উদ্বোধন করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চাল, ফ্যামিলি কিট বক্স ও নারিকেল চারা তুলে দেন সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
পরে দুপুর সাড়ে ১২টায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। সভায় এমপি সান্টু হাসপাতালের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের সেবার মান বৃদ্ধি ও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এসময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন নতুন জেনারেটরের শুভ উদ্বোধন করেন এবং শিশুদের মাঝে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুস সাকিব, ডা. নাদিরা পারভিন, মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুব্রত কুমার রায়, উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুর হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি অব্যাহত রয়েছে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার সব কেন্দ্রে একযোগে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
রাজশাহী অফিস : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সরনজাই উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।সরনজাই ইউনিয়নের চেয়ার ...
আহাছানুল মতিন নান্নু: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ০৬ নম্বর রণগাঁও ইউনিয়নের রণগাঁও প্রেসিডেন্ট পাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় যুবকদের উদ্যোগে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে একটি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন থেকে রক্ষার দাবিতে আজ বুধবার দুপুরে নদীতীরে মানববন্ধ ...
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
সব মন্তব্য
No Comments