আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ নাইজারে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। জুন থেকে শুরু হওয়া এ প্রাকৃতিক দুর্যোগে প্রায় ৫৩ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এএফপি এ খবর নিশ্চিত করেছেন।
বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান কর্ণেল বাকো বৌবাকার রাষ্ট্রীয় বেতার কেন্দ্রকে বলেন, দেশটিতে বন্যায় বা ভূমিধসে চার হাজার আটশ’র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় নয়শ’ গবাদি পশু ভেসে গেছে।
নাইজারের দক্ষিণ-পূর্ব মারাদি, উত্তরের আগাদেজ ও রাজধানী নিয়ামিতে বন্যায় বসচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেখানে এ দুর্যোগে ১৬ জন প্রাণ হারিয়েছে।
এদিকে দারিদ্রপীড়িত দেশ নাইজার দীর্ঘস্থায়ী শুষ্কতা ও তাপদাহ মোকাবেলা করছে।
নাইজারে বর্ষাকাল স্বল্প মেয়াদি হলেও সাম্প্রতিক বছর গুলোতে দেশটিতে ব্যাপক বন্যা হতে দেখা যাচ্ছে। নাইজারে সাধারনত জুন থেকে আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত বন্যা স্থায়ী হয়ে থাকে।
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন। রোববার ভোররাতে ভারী বৃষ্টির পর এই ভয়াবহ ধসের ঘটনা ঘটে।আন্ত ...
আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখিয়ে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্ ...
আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরে ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবে গেছে পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং সরকারি সংবাদ সংস্থা আকাশবাণী নিউজ জ ...
লুতুব আলি, কলকাতা: ব্রহ্মপুত্র ও বরাকের ফুঁসে ওঠা জলে ভয়াবহ অবস্থা আসামে। টানা বৃষ্টিতে ব্রহ্মপুত্র, সুবনসিরি, জিয়া-ভরালি, কপিলি, মানস, পুঠিমারি এবং বরাক নদীর জল বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে। রাজ্যের ...
সব মন্তব্য
No Comments