সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে থাকা ২৯৭টি ভারতীয় মোবাইল ফোনসহ ইউসুফ আলী (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। এসময় প্রাইভেটকারটি জব্দ করা হয়। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ইউসুফ গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার।গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৭টায় কাটাগাঙ এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এসময় একটি প্রাইভেটকার (সিলেট-খ ১১-০২৯৬) তল্লাশি করে ভারতীয় মোবাইলের এই চালান জব্দ করে জৈন্তাপুর থানাপুলিশ। ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের নতুন ও ব্যবহৃত ২৯৭টি স্মার্ট ফোন চারটি কার্টনে প্যাকিং করে রাখা ছিলো।
পুলিশ ধারণা করছে- সিলেটসহ বিভিন্ন স্থানে মোবাইলের দোকানে বিক্রির জন্য এগুলো অবৈধভাবে নিয়ে আসা হয়েছিলো। এ ঘটনায় ইউসুফ আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments