ডেস্ক রিপোর্ট: ১৪ মেডিকেল, ডেন্টাল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার (০৩ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়েছে।
পরিবর্তন করা নামগুলো - শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, গোপালগঞ্জ শেখ ফজিলা নুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটকে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজকে টাঙ্গাইল মেডিকেল কলেজ, শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালকে ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট, গোপালগঞ্জ শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ হাসপাতালকে গোপালগঞ্জ ডেন্টাল কলেজ, গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল, গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন ট্রমা সেন্টারকে গোপালগঞ্জ ট্রমা সেন্টার, সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালকে সিরাজগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালকে খুলনা বিশেষায়িত হাসপাতাল, কিশোরগঞ্জের কটিয়াদির বঙ্গবন্ধু (দলদিয়া) ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রকে দলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল নামে নাম করন করা হয়েছে।
প্রজ্ঞাপনে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০৭৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে শুক্ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জন ও নিশ্চিত ৪ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২৯ জন সন্দেহজনক ও ১৬৮ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।আজ বৃহস্পতিবা ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় (০৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
সব মন্তব্য
No Comments