মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে পরকীয়ার জেরে আগুনে দগ্ধ যুবক আহসানুল ইসলাম অর্কিড (৩২) মারা গেছেন। সোমবার (১০ মার্চ) রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে সকাল ১১ টার দিকে মারা যান তিনি । অর্কিড কালীগঞ্জ শহরের কাঠাল বাগান এলাকার ওসমান গনির একমাত্র ছেলে । অর্কিডের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন অর্কিডের পিতা ওসমান গনি ।
অর্কিডের পারিবার জানায় , প্রায় এক মাস আগে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকুর স্ত্রী তারিন খাতুনকে নিয়ে পালিয়ে যান অর্কিড। পরে তারা বিয়ে করেন এবং আত্মগোপনে থাকতে শুরু করেন। অর্কিড ও তারিন আগে থেকেই বিবাহিত এবং তাদের দুটি করে সন্তান আছে ।জানা যায়, চলতি মাসের ৬ মার্চ (বুধবার) সকাল ৭টার দিকে যশোরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে মিমাংসার কথা বলে ডেকে অর্কিডের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠে। ঘটনার দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অর্কিডের একাধিক ভিডিওতে বলতে শোনা যায় , তার শরীরে জোর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মর্মে ভিন্ন ভিন্ন বক্তব্য। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন , মৃত্যুর ব্যাপারটি আমি জানিনা । তবে অগ্নিদগ্ধের ঘটনাটি সেদিন আমি শুনেছিলাম। থানায় কোন মামলা হয়েছে কি? এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন , প্লেস অব অকারেন্সে মামলা হওয়ার কথা । তাছাড়া এ থানাতে ওই পরিবারের কেউ এখনো আসেনি ।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments