স্টাফ রিপোটার: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর কার্যক্রম সম্প্রসারণ এবং এটিকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত ÔShared vision for a better world – Standards for SDGsÕ অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে – মান’ র্শীষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। বিএসটিআই’র প্রধান কার্যালয়ে আজ এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিএসটিআই’র মহাপরিচালক ড. মোঃ নজরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা এবং এফবিসিসিআই প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন। এতে অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ, স্থানীয় কাউন্সিলর, শিল্প মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিএসটিআই’র কাউন্সিলের সদস্যবৃন্দ, মান প্রণয়নে বিশেষজ্ঞগণ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্টেকহোল্ডার অংশ গ্রহণ করেন।
শিল্পমন্ত্রী বলেন, আমাদের সরকার গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে বিএসটিআইকে একটি আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বিগত দেড় দশকে আঞ্চলিক অফিস সম্প্রসারণ, জনবল বৃদ্ধি ও ল্যাবরেটরির সক্ষমতা বাড়ানোসহ নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। এ লক্ষ্যে প্রয়োজন হলে আলাদা প্রকল্প গ্রহণ করা যেতে পারে।
শিল্পমন্ত্রী ব্যবসায়ীদের প্রতি মান সম্পন্ন পণ্য উৎপাদনের জন্য আহবান জানিয়ে বলেন, শিল্পায়নের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে দেশে মানসম্পন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে অভ্যন্তরীণ বাজারে চাহিদা সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা। দেশীয় শিল্পের বিকাশ ও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য বিএসটিআই অধিক হারে আন্তর্জাতিক মানকে জাতীয় মান হিসেবে গ্রহণ করছে। পণ্য উৎপাদনের ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ করা হলে বিশ্ব বাজারে বাংলাদেশী পণ্যের প্রবেশ সহজতর হবে। দেশে ও বিদেশে ক্রেতার আস্থা অর্জনের জন্য বিশ্বমানের শিল্প অবকাঠামো গড়ে তুলতে হবে। বিশ্ববাজারে দেশীয় পণ্যের অবাধ প্রবেশের জন্য আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ পণ্য উৎপাদন করতে হবে। প্রতিটি ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে ব্যবহারযোগ্য পণ্য (ফিনিশড প্রোডাক্ট) পর্যন্ত সর্বত্র মানের সঠিক প্রয়োগ অত্যন্ত জরুরী।
স্টাফ রিপোর্টার: দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ আরও সহজ করতে কৌশলগত অংশীদারিত্বে এসেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান উপায় এবং স্প্লিটপে।আজ ২০ সেপ্টেম্বর ঢাকায় উপায়-এর ...
স্টাফ রিপোর্টার: দেশে জীবনরক্ষাকারী ওষুধ ইনসুলিনের উৎপাদন ও সরবরাহ বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অর্থায়ন সুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই অর্থায়নের ফলে কোম্পানিটি তাদের ইনসুলিন উৎপাদন সক্ ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এই দাম ...
সব মন্তব্য
No Comments