জাবি প্রতিনিধি : বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) শিক্ষার্থীকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে 'আত্মহত্যা প্রতিরোধে সহপাঠীর ভূমিকা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক। প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, জীবন ফুলের মতো সুন্দর। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে জীবনকে ভালোবাসতে হবে। আত্মহত্যা কিংবা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার মধ্যে সমাধান নেই। শিক্ষার্থীদের সবসময় সচেতন থাকতে পাবে। আশেপাশের মানুষের খোঁজ খবর রাখতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার বলেন, একাকীত্ব পরিহার করতে হবে। সামাজিক বন্ধনকে সম্মান ও শ্রদ্ধা করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি করতে হবে যাতে একজন তার সম্যস্যার কথা অন্যকে বলে নিজেকে হালকা করতে পারে। শিক্ষার্থীকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রকৃত কারণ অনুসন্ধান ও অধিকতর গবেষণার মাধ্যমে আত্মহত্যা রোধে কার্যকরী ভূমিকা রাখার আহবান জানান। তারা আরও বলেন, প্রতিবছর সারা বিশ্বে ৭ লাখেরও বেশি মানুষ আত্মহত্যা করে। বিশ্বে আত্মহত্যার শতকরা ৭৭ ভাগ ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। বাংলাদেশে প্রতি বছর প্রায় ১০ হাজার মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যার এই প্রবণতা রোধকল্পে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা এই সমস্যা থেকে উত্তরণ পাবো বলে আশা রাখছি। উক্ত কর্মশালায় আরো বেশ কয়েকজন শিক্ষক বক্তব্য রাখেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments