কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পিকনিকে এসে হারিয়ে যাওয়া ১৪ বছরের কিশোর মো.লিমনকে ফিরে পেলন স্বজনরা। মঙ্গলবার রাত ৯ টার দিকে ওই কিশোরকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, কিশোর লিমন মাগুরার হাজীপুর বণিক সমিতির পিকনিক পার্টির সাথে কুয়াকাটায় আসে। সোমবার বেলা ১১ টার দিকে সে হারিয়ে যায়। এর পর স্বজনরা তাকে বহু খোজাখুজি করে তার সন্ধান পায়নি। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানতে পেরে তার অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ছবিসহ হারানো বিজ্ঞপ্তি পোস্ট করেন। মঙ্গলবার সন্ধ্যা দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নে একটি চায়ের দোকানে লিমনকে দেখতে পায় মো.ইমরান নামে একজন নির্মাণ শ্রমিক। জিজ্ঞাসাবাদ করলে পরিচয় নিশ্চিত হন তিনি। পরে তাকে উপজেলা ভূমি অফিস কার্যালয় নিয়ে আসেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, উদ্ধার হওয়া ওই কিশোরকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments