বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ জিংক ও আয়রন সমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করনের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়ন ফেডারেশনে ১৮ ডিসেম্বর ১০০ জন কৃষক, কৃষাণীর মাঝে ব্রি ধান ৭৪, ব্রিধান ৮৪ ও বঙ্গবন্ধু ১০০ জাতের ভিত্তি ধানের বীজ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে ফেডারেশন সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আবুল কালাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আরডিআরএস বাংলাদেশের কমিউনিটি ডেভেলপমেন্ট ম্যানেজার শামিউল ইসলাম, সাংবাদিক একে আজাদ,শাখা ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন প্রমূখ। আর দি জেন্ডার আরডিআরএস এর আয়োজনে হারভেস্ট প্লাস এর বাস্তবায়ন প্রশিক্ষণ অনুষ্ঠানে মানবদেহে জিংক এর গুরুত্ব, অভাবজনিত লক্ষণ, ব্রিধান ৭৪, ব্রিধান ৮৪ ও বঙ্গবন্ধু ১০০ জাতের ধানে জিংক এর পরিমাণ ও উৎপাদন কৌশল, বীজ সংরক্ষণ পদ্ধতি ইত্যাদি বিষয় সম্পর্কে বক্তারা আলোচনা করেন। এই জাতের ধান বেশি করে উৎপাদন করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করেন বক্তারা।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে ৬০০টি তালবীজ বপন করেছেন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক মো. নুরুল ইসলাম। শুক্রবার (১১ সেপ্টেম্বর) শহরের জিলা স্কুলের সামনের পুকুর ...
নেত্রকোনা প্রতিনিধি: বাড়ির প্রতিটি ইঞ্চি জায়গাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন ফলজ, বনজ ও ঔষধি গাছের বাগান। পাশাপাশি চাষ করছেন নানা জাতের শাকসবজি, মসলা ও তেলজাতীয় ফসল। পালন করছেন হাঁস-মুরগি, কবুতর, ছাগল ও গ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের গুরুত্বপূর্ণ পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং পাট জাগ দেওয়ার সময় খাল ...
আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে যুক্ত হয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তরুণ মাদ্রাসাশিক্ষার্থী মিনহাজ উদ্দিন (২২)। শখের বসে দুই প্য ...
সব মন্তব্য
No Comments