ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এর সভাপতিত্বে ২২তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দঃ প্রিন্স, মোঃ আব্দুল মজিদ খান এবং মোঃ হাবিবে মিল্লাত অংশগ্রহণ করেন।
বিভিন্ন দেশ থেকে কোভিড-১৯ ভ্যাক্সিন প্রাপ্তির সর্বশেষ অবস্থা এবং দেশে ভ্যাক্সিন তৈরির পদক্ষেপ গ্রহণের সর্বশেষ অবস্থা, রোহিঙ্গা সমস্যা সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি ও রোহিঙ্গাদের জন্য বিভিন্ন সংস্থার অর্থ বরাদ্দ সংক্রান্ত আলোচনা এবং আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণ প্রসঙ্গে কমিটিতে বিশদ আলোচনা হয়।
বিভিন্ন দেশ বা প্রতিষ্ঠান থেকে ভ্যাক্সিন আমদানির ক্ষেত্রে ভ্যাক্সিনের মেয়াদ যাতে ০৬ (ছয়) মাস থাকে তা নিশ্চিতকরণের পাশাপাশি পাইপলাইনে থাকা ভ্যাক্সিনগুলো দ্রুততম সময়ে আনার জন্য তৎপরতা অব্যাহত রাখতে কমিটি থেকে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়।
দশ বছর বয়স পর্যন্ত বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীদের টিকার আওতায় আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে অনুরোধ জানানোর পরামর্শ প্রদান করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো ই-মেইলের মাধ্যমে কমিটির সদস্যদের নিয়মিত অবহিত করার পরামর্শ প্রদান করা হয়।
বিশ্বব্যাংকসহ যে সকল দাতা সংস্থা ও দেশ রোহিঙ্গা ইস্যুতে অর্থ ও মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রোহিঙ্গাদের বাংলাদেশে রাখার ব্যাপারে কথা বলছে তাদের প্রত্যেককে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে মায়ানমারের উপর চাপ সৃষ্টির জন্য অনুরোধ জানানোর পরামর্শ প্রদান করা হয়।
যাত্রীদের টিকেটিং ও গ্রাউন্ড হ্যান্ডলিং এর ক্ষেত্রে বাংলাদেশ বিমানের দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অনুরোধ জানানোর পরামর্শ প্রদান করা হয়।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর জন্য মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশের খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায় ...
স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশি নাগরিকের মধ্যে ৬ জনের মরদেহ আজ দেশে ফেরত আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থ ...
স্টাফ রিপোর্টার: লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ ভোর ৬টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে আনা হয়। পররাষ্ট্র ম ...
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ, দুজনের বাড়ি নাটোর এবং একজনের বাড়ি রাজশাহী জেলা ...
সব মন্তব্য
No Comments