রফিকুল ইসলাম সুজন: ফিফা বিশ্বকাপ ২০২৬ এর গ্রুপ পর্বের লড়াই চলছেই। আজ বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে আগামীকাল শুক্রবার সকাল পর্যন্ত মাঠে গড়াবে আরও ৬টি ম্যাচ। বাংলাদেশ সময় অনুযায়ী মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও আমেরিকার ১২টি দল নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে নামবে।
আজ দিবাগত রাত ২টা ০০ মিনিটে মাঠে নামবে চারটি দল। এক ম্যাচে মুখোমুখি হবে কুরাসাও ও কোত দি ভোয়া। একই সময়ে আরেক হাইভোল্টেজ ম্যাচে জার্মানির প্রতিপক্ষ ইকুয়েডর। গ্রুপ পর্বে নিজেদের অবস্থান শক্ত করতে দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ।
ভোর ৫টা ০০ মিনিটে রয়েছে আরও দুটি ম্যাচ। এশিয়ার প্রতিনিধি জাপান লড়বে ইউরোপের শক্তি সুইডেনের বিপক্ষে। একই সময়ে আফ্রিকার তিউনিসিয়ার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। দুটি ম্যাচেই জমজমাট ফুটবলের অপেক্ষায় দর্শকরা।
দিনের শেষ দুটি ম্যাচ শুরু হবে সকাল ৮টা ০০ মিনিটে। লাতিন আমেরিকার প্যারাগুয়ে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অন্যদিকে ইউরোপের তুরস্কের মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের ম্যাচটি নিয়ে সমর্থকদের বাড়তি উন্মাদনা রয়েছে।
বিশ্বকাপের এবারের আসর যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। গ্রুপ পর্ব শেষে ২৯ জুন থেকে শুরু হবে রাউন্ড অব ৩২ এর নকআউট লড়াই। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ জুলাই সোমবার। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে খেলাগুলো সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments