ডেস্ক রিপোর্ট: সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদমাধ্যমে আলোচনা শুরু হয়, নিরাপত্তা ঝুঁকির কারণে যদি বাংলাদেশ শেষ পর্যন্ত আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ না করে, তাহলে পাকিস্তানও একই সিদ্ধান্ত নিতে পারে। তবে এমন গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে পিসিবির ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানানো হয়েছে, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে পাকিস্তানের কোনো ধরনের চিন্তা বা পরিকল্পনা নেই। বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, বাংলাদেশ দলের সম্ভাব্য সিদ্ধান্তের সঙ্গে পাকিস্তানের অবস্থানের কোনো সম্পর্ক নেই।
পিসিবি সূত্র আরও জানায়, পাকিস্তান দলের ম্যাচ আয়োজনের ভেন্যু ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। ফলে নিরাপত্তা ইস্যুতে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি বর্তমানে নেই।
এদিকে পিসিবি মনে করছে, কিছু গণমাধ্যম যাচাই ছাড়াই খবর প্রকাশ করায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। বোর্ডের পক্ষ থেকে এ ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে।
সব মিলিয়ে, বিশ্বকাপ বয়কট নিয়ে পাকিস্তানের নামে প্রচারিত খবরকে সম্পূর্ণ গুজব বলে অভিহিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশগ্রহণের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান দল।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments