বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল : রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে কিশোরী গৃহকর্মী প্রীতি ওরাং-এর অস্বাভাবিক মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন করেছে ব্রেকিং দ্য সাইলেন্স ও মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৪) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনায় নাগরিক উদ্যোগ ও বিডিইআরএম-এর সহযোগিতায় যৌথভাবে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ব্রেকিং দ্য সাইলেন্স-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর পারভেজ কৈরি, কালিঘাটের ইউপি সদস্য নিতু রানী রায়, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের প্রধান নির্বাহী পরিমল সিংহ বাড়াইক, ব্রেকিং দ্য সাইলেন্স-এর প্রকল্প সমন্বয়কারী রুবাইয়াৎ ফেরদৌস, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের উপদেষ্টা দিলীপ কৈরি, বিডিআরএম-এর কুন্তি রবিদাস ও মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সিমা মুন্ডা প্রমুখ।
কিশোরী গৃহকর্মী প্রীতি ওরাং-এর অস্বাভাবিক মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে এ মানববন্ধনে এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হলে দেশে আর কোনো গৃহকর্মী হত্যার ঘটনা ঘটবে না বলেও উল্লেখ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, "প্রীতির এই অস্বাভাবিক মৃত্যু আমরা মেনে নিতে পারি না, এই মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত সম্পন্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি।"
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments