মোঃ সাইফুল্লাহ ঢালী, সাভার: আশুলিয়ায় চেকপোস্ট চলাকালীন সময়ে সন্দেভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় নারী সহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ঘোষবাগ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলো- হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার উত্তর বড়াইল মৃত কেরামত আলীর মেয়ে নাজমা আক্তার (৩৫), একই থানার আমু চিমটি বিলখাস এলাকার আয়েশ আলী ছেলে রাজন মিয়া (২০) ও একই থানার দোলনা এলাকার মুসলিম মিয়ার ছেলে ইমাম হোসেন (৩০)। এদের মধ্যে নাজমা আক্তার আশুলিয়ায় থাকতো বলে জানা গেছে।
যৌথ বাহিনী জানায়, বৃহস্পতিবার ভোর রাতে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ঘোষবাগ এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্ট চলাকালীন সময়ে সন্দেহভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি করে একটি দেশীয় অস্ত্র সহ ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক কারবারের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
যৌথ বাহিনী আরও জানায়, আটককৃতদের মধ্যে রাজন ও ইমাম সিলেট থেকে মাদকদ্রব্য এনে আশুলিয়ায় নাজমা আক্তারের নিকট সরবরাহ করে এবং সেই মাদকদ্রব্য নাজমা আক্তার আশুলিয়ার জামগড়াসহ আশপাশের এলাকায় নিজে ও অন্যান্য খুচরা বিক্রেতাদের মাধ্যমে বিক্রি করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃত ব্যক্তিদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, ২৫ কেজি গাঁজাসহ তিনজনকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। আটকদের মধ্যে একজন নারী রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানোর হয়েছে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments