কঠোর বার্তা
আন্তর্জাতিক ডেস্ক: মার্কন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি আবারও কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, তেহরানের হাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য প্রায় ১০ থেকে ১৫ দিন সময় রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি না হলে সামরিক পদক্ষেপের ঝুঁকি তৈরি হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
ওয়াশিংটন ডিসিতে এক বৈঠকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি “অর্থবহ ও যাচাইযোগ্য” চুক্তি চায়। তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ন্ত্রণে আনা জরুরি। তার ভাষ্য অনুযায়ী, কূটনৈতিক পথ এখনো খোলা আছে, তবে সময়সীমা অনির্দিষ্ট নয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানালেও তেহরান এখনো আনুষ্ঠানিকভাবে নতুন কোনো সময়সীমা মেনে নেয়নি। একই বিষয়ে রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি জোরদার করার ইঙ্গিত দিয়েছে, যদিও কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ইরানের পক্ষ থেকে প্রাথমিক প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, তারা চাপের মুখে কোনো চুক্তি করবে না এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস করা হবে না। বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও ইরান–এর মধ্যে চলমান উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
কূটনৈতিক মহল মনে করছে, নির্ধারিত সময়ের মধ্যে আলোচনায় দৃশ্যমান অগ্রগতি না এলে পরিস্থিতি নতুন মাত্রা পেতে পারে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো সংলাপ ও আলোচনার মাধ্যমেই সমাধানের আহ্বান জানিয়ে আসছে।
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
সব মন্তব্য
No Comments