ইবি প্রতিনিধি : শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের পর দেশের সকল পর্যায়ে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবকের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেছে। এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুপস্থিতিতে হলের খাবার মান এবং পরিবেশ নিয়ে উন্মুক্ত মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল ডাইনিং-এ হল ম্যানেজারদের সাথে উন্মুক্ত মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় বিশ্ববিদ্যালয়ের ৮টি হলের ডাইনিং ম্যানেজার উপস্থিত ছিলেন। তাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সিওয়াইবির সভাপতি গোলাম রব্বানী সহ বেশ কজন শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে হলের খাবার মান এবং পরিবেশ নিয়ে নানা দাবি উত্থাপন করার পাশাপাশি ম্যানেজারদের কাছ থেকে তাদের অবস্থান জানতে চাওয়া হয়।
এসময় লালন শাহ হল ডাইনিং ম্যানেজার সাবু মিয়া বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে ভর্তুকি পাওয়ার কথা সেটা পাই না। আশা করবো যেনো আমরা ন্যায্য যে ভর্তুকি আসে সেটা যেনো পাই।
শেখ হাসিনা হলের ডাইনিং ম্যানেজার বলেন, আমাদের খাবার সরবারাহ করার জন্য যেসব সরঞ্জাম বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়েছিলো তার অনেকাংশ নষ্ট বা ব্যবহার অনুপযোগী হয়ে আছে। অফিসে নতুন মালামাল থাকলেও আমাদের তা দেয়া হচ্ছে না ব্যবহার করার জন্য।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা এখানের প্রশাসনের কেউ না। আমরা ডাইনিং ম্যানেজার এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা করে প্রশাসনের সাথে কথা বলে সমাধান করবো। তাছাড়া নিজ নিজ জায়গা থেকে সদিচ্ছা থাকতে হবে ডাইনিং ম্যানেজারদের। ডাইনিং ম্যানেজারদের উদ্দেশ্যে বলবো খাবারের মানের দিকে নজর দিবেন। পাশাপাশি একটা সুন্দর পরিবেশ দরকার হয় খাবার পরিবেশনের জন্য, সে পরিবেশ নিশ্চিত করবেন। শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে যেনো ডাইনিং ম্যানেজারদের সহায়তা করে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments