স্টাফ রিপোটার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সেবা প্রদানকারী ল্যাবসমূহে জীব-সুরক্ষা এবং জীব- নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদকে সভাপতি ও মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমার রায়কে সদস্য সচিব করে ‘ইনস্টিটিউটশনাল বায়োসেফটি কমিটি’ গঠন করা হয়েছে। সোমবার সকাল দশটায় (১৮ সেপ্টেম্বর ২০২৩) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ কমিটি গঠিত হয়। বাংলাদেশ বায়োসেফটি ও বায়োসিকিউরিটি সোসাইটির সহযোগীতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এ কমিটি গঠিত হয়।
বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হিসেবে অতীব প্রয়োজনীয় এ কমিটি গঠিত হল। নবগঠিত কমিটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও সেবা প্রদানকারী ল্যাবসমূহে জীব-সুরক্ষা এবং জীব- নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ কমিটি গঠিত হয়।
সভার সভাপতির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শরফুদ্দিন আহমেদ বলেন, মেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, ফুড সেফটি ও ল্যাবরেটোরি সেফটির ব্যাপারে এই কমিটি যথাযথ ভূমিকা পালন করবে। এ কমিটিকে সংশ্লিষ্টরা সর্বাত্মক সহযোগীতা করবে বলে আশা করছি।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, বাংলাদেশ বায়োসেফটি ও বায়োসিকিউরিটি সোসাইটির চেয়ারম্যান ড. আসাদুল গনি ও হাসপাতাল সমূহের পরিচালকবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভাগসমূহের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বিগত সময়ে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যখা ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ বুধবার (২৮ অক্টোবর) পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয় ...
স্টাফ রিপাের্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক ন ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে হাম সংক্রামক ব্যাধি ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯৫ জন। এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ ...
সব মন্তব্য
No Comments