মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।
শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সেলিমাবাদ গ্রামের বাসিন্দা শাহীন হাওলাদার ও মুসা হাওলাদারের স্ত্রী সালমা বেগম।
লিখিত বক্তব্যে তারা জানান, ২০২১ সালে ১ শতাংশ জমি ২৫ লাখ টাকায় কিনে সেখানে ঘর তুলে বসবাস করে আসছিলেন। বিগত ২০২৪ সালের ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর ৬ আগস্ট আবুল খায়ের মৃধা, শাহেদ মৃধা, বাহাদুর মৃধা, মুন্না মৃধা, শাহাবুদ্দিন মৃধা ও শান্ত মৃধা তাদের লোকজন নিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে জমি ও দোকান ঘর দখল করে নেন।
ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয়ভাবে বিচার না পেয়ে বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করেছেন। দখলকারীরা হুমকি-ধমকি দিচ্ছেন। তাদের ভয়ে পরিবারটি পালিয়ে বেড়াচ্ছে। দখলকৃত সম্পত্তির মূল্য প্রায় কোটি টাকা বলে দাবি করেন তারা।
এ বিষয়ে আলীমাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুব ভূইয়া বলেন, দখলের ঘটনা সত্য। আমরা এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করি না।
আলীমাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি মাইন উদ্দীন মৃধা বলেন, “দখলকারী আমার ভাই হলেও আমি অন্যায়ের পক্ষে নেই।
যুবদল নেতা আসাদ আকন বলেন, “তারা বিএনপির নাম ভাঙিয়ে দখল করেছে। পুলিশ ডাকলেও সাড়া দেয়নি।”
উল্লেখ্য, অভিযুক্ত শাহাবুদ্দিন মৃধাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ভুক্তভোগীরা প্রতিমন্ত্রী রাজিব আহসান ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
পঞ্চগড় প্রতিনিধি: রাত পোহালেই মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল ধুমধাম করে বিয়ের আয়োজন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য গরু জবাইসহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। এরই মধ্যে বিদ্যুতের তার সর ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার টরকীরচর স্থায়ী বেঁদে পল্লীতে নারী ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় উভয় পক্ষের ...
সব মন্তব্য
No Comments